ফরিদগঞ্জে নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৭ দিন পর আজিজ বেপরী (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ ভূঁইয়াবাড়ির পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কামার বাড়ির বাসিন্দা।
জানা গেছে, আজিজ বেপারী ৪ ছেলে ৪ মেয়ের জনক। গত শনিবার বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সরেজমিন ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই আজিজ বেপারী নিখোঁজ হন। তাকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরবর্তীতে তাদের গ্রামেরই একটি খালে অর্ধগলিত অজ্ঞাত লাশ পাওয়া গেছে খবর পেয়ে আজিজ বেপারীর পরিবারের লোকজন আসেন লাশ দেখার জন্য। এ সময় তার ছেলে হারুন বাবার লাশ শনাক্ত করেন। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা আজিজ বেপারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি