ধামইরহাটে অর্ধশতাধিক সংগঠনের বিরল বিদায়ী সম্মাননা পেলেন ইউএনও গনপতি রায়
নওগাঁর ধামইরহাটে বিরল সম্মাননা অর্জন করলেন বিদায়ী ইউএনও গনপতি রায়। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় ধামইরহাটের জনপ্রতিনিধি, শিক্ষক, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ৫৪টি সংগঠনের উদ্যোগে আজ শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়কে বিদায়ী বিরল সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এমপি ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান ওসমান গনি, গোলাম কিবরিয়া, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. ফিজার আহমেদ ‘আমার দেখা গনপতি রায়’ নামক একটি স্মরণিকা উপহার দেন ইউএনও গনপতি রায়কে। এ সময় তিনি বলেন, ‘২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের শুভসূচনা করে গেলেন ইউএনও গনপতি রায়।’
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন