রাঙ্গুনিয়ায় আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আইপিএস মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মো. শফি (৪০) প্রকাশ মাইক শফি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল ৬টায় উপজেলার পৌরসভার মুরাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. শফি উপজেলার পৌরসভা মুরাদনগর এলাকার তাজু মাজির ছেলে।
স্থানীয় মো. সালাউদ্দিন জানান, শনিবার সকাল ৬টার দিকে নিজ ঘরে আইপিএস মেরামত করছিলেন মো. শফি। এলাকায় তিনি মাইক শফি নামে পরিচিত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোয়াজারহাট বাজারে তার মাইকের দোকান আছে বলে জানান তিনি।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা আমাদের কেউ অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখছি।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি