ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায়, ৬ গণপরিবহনকে জরিমানা


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৫:১৮

অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৬টি গণপরিবহনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আরো ১০টি গণপরিবহনে অতিরিক্ত আদায়কৃত ভাড়া তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দেয়া হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। 

দণ্ডপ্রাপ্ত গণপরিবহনগুলো হলো- সেলফি পরিবহনের তিনটি, নীলাচল পরিবহনের একটি, লেগুনা পরিবহন একটি এবং নিউ ভিলেজ লাইনের একটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসাদুজ্জামান রুমেল জানান, আরিচা ও পাটুরিয়া থেকে গাবতলীগামী গণপরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। পরিবহনগুলোতে বিআরটিএ কর্তৃক নির্ধারিত তালিকা প্রদর্শন না করে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছিল। এমনকি পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জ বা নবীনগরের ভাড়া ২০০ টাকা করে নিচ্ছিল। ভাড়ার তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৬টি গণপরিবহনকে জরিমানা করা হয়েছে এবং ১০টি গণপরিবহনে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দেয়া হয়েছে।

জামান / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত