ফরিদপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৭ সদস্য আটক
ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছে থেকে বিকাশ-নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও ১৭টি সিম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের জুয়েল মাতুব্বর (৩২), মুরছালিন মাতুব্বর (২৪), সুজন মাতুব্বর (২৩), একই উপজেলার সোনামুখীরচর গ্রামের হিমেল তালুকদার (২৫), ঠান্ডু শেখ (৩০), সোহাগ শেখ (২৬) ও গৌতম মালো (৩৩)।
শনিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাত ১০ টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওরা নামক এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় বিকাশ-নগদের প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ১৭ টি সিমসহ ৭ জন প্রতারককে গ্রেফতার করা হয়।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে এসআই মো. সোহেল রানা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
জামান / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান