ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সেই আকাশ সাহা গ্রেফতার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১১:৩১
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে মহানবীকে (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী আকাশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাহা দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে। এর আগে পুলিশ শুক্রবার আকাশ সাহার বাবা অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করে নড়াইল আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
 
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করে পুলিশ।
 
এদিকে, ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে ওই দিন সন্ধ্যার পর স্থানীয় একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ৪-৫টি দোকান ভাংচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস