যেভাবে তৈরি করবেন পাকা আমের দই
আমের মৌসুম প্রায় শেষের দিকে। আম দিয়ে অনেকেই মজার সব পদ তৈরি করে খান। যার মধ্যে আমের পায়েস, স্মুদি কিংবা শরবত অন্যতম। চাইলে কিন্তু আম দিয়েও তৈরি করতে পারেন দই। একবার খেলে মুখে লেগে থাকবে এই দইয়ের স্বাদ। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন পাকা আমের দই-
উপকরণ : ১. আমের ক্বাথ ১ কাপ, ২. পানি ঝরানো দই পৌনে ১ কাপ, ৩. তরল দুধ দেড় লিটার, ৪. গুঁড়া দুধ সিকি কাপ
৫. চিনি সিকি কাপ ও ২ টেবিল চামচ (ক্যারামেলের জন্য)।
পদ্ধতি : প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর গুঁড়াদুধ ও চিনি মিশিয়ে আরো কিছু সময় জ্বাল দিয়ে নামিয়ে নিন। এবার একটি ছড়ানো প্যানে ২ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিন। এরপর ক্যারামেল দুধের সঙ্গে মিশিয়ে রাখুন।
কুসুম গরম থাকতেই দুধের সঙ্গে আমের ক্বাথ ও পানি ঝরানো টকদই ভালো করে মেশাতে হবে। এবার যে পাত্রে দই বসাবেন তাতে আমের মিশ্রণ ঢেলে নিন। মাটির পাত্রে দই ভালো জমে। এরপর ২৫০ ডিগ্রি তাপমাত্রায় ওভেনে ১০ মিনিট প্রি-হিট করে নিন। তারপর ওভেন বন্ধ করে গরম ওভেনে দইয়ের বাটি মোটা তোয়ালেতে মুড়ে একটানা ৭-৮ ঘণ্টা রেখে দিন।
দই জমে গেলে ওভেন থেকে বের করে ফ্রিজে রাখুন আরো ২-৩ ঘণ্টা। ব্যস তৈরি হয়ে গেল জিভে জল আনা আমের দই।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?