ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১২:৫৫

জয়পুরহাটের আক্কেলপুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আক্কেলপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। ধর্ষণচেষ্টার শিকার হওয়া ১৩ বছর বয়সী ওই স্কুলছাত্রী উপজেলার তিলকপুর ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত যুবক উপজেলার  সোনামুখী ইউনিয়নের কোলা গণিপুর গ্রামের আলেপ উদ্দীনের ছেলে সাহানুর রহমান মুকুল(৩৫)। 

শিশুটির পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই দুপুরে শিশুটিকে নিজের বাড়ির আঙ্গিনা থেকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত মুকুল। পরবর্তীতে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুকুল পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও সমাধান না হওয়ায় শিশুটির পরিবারের সদস্যরা গতকাল শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় আক্কেলপুর থানায় আসেন। এর পরপরই আক্কেলপুর থানা পুলিশ অভিযুক্তকে তার নিজ এলাকা থেকে এনে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে দুজনকে সাক্ষী করে আক্কেলপুর থানায় মামলা করেন। 

শিশুটির বাবা বলেন, আমার মেয়েকে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়েছিল। আমার মেয়ের সম্পূর্ণ ক্ষতি করার  আগেই গ্রামের দুজন দেখতে পায়। তখন মুকুল পালিয়ে যায়।

ঘটনার ৬ দিন পর থানার আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েটি অসুস্থ ছিল। তাই তার চিকিৎসা চলছিল। এছাড়া বিষয়টি স্থানীয়ভাবে মেটানোর চেষ্টা চলছিল। কিন্তু যাদের সমাধান করা কথা ছিল তারা আজ-কাল করে দেরি করছিল।

থানা হেফাজতে থাকা অভিযুক্ত মুকুল এ বিষয়ে গণমাধ্যমকর্মীকে কিছু বলতে অস্বীকৃতি জানায়।

অভিযুক্তের পিতার সাথে কথা হলে তিনি বলেন, এ ঘটনা আমি এলাকাবাসীদের মাধ্যমে জানতে পেরেছি। এর বেশি কিছু আমি জানি না।

এ ঘটনার বিষয়ে আক্কেলপুর থাানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল মালেক বলেন, ঘটনাটি জানার পরপরই অভিযুক্তকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এবং অভিযুক্তকে আটকের পর  আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ