ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীর পরশুরামে ভারতীয় কাপড় ও ওষুধসহ ২০ লাখ টাকার মালামাল আটক


মো. ওমর ফারুক photo মো. ওমর ফারুক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৩:৫৬
ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় কাপড় ‍এবং ওষুধসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল আটক করেছে। এ সময় পুলিশ আনোয়ার হোসেন, ইউসুফ ও মহসিনসহ একটি সিএনজি আটক করে। এই ব্যাপারে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মালামালসহ বৃহস্পতিবার (২৭ মে) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 
 
আটককৃতরা হলেন- বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সিরখিল গ্রামের আবুল হোসেনের ছেলে আনোয়ার, নরনীয়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ ইউসুফ ‍এবং একই গ্রামের আবদুল মতিনের ছেলে সিএনজিচালক মোহাম্মদ মহসিন। 
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানার ওসি খালেদ হোসেনের নেতৃত্বে এসআই মশিউর রেজাউল, আব্দুল মতিন বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া সীমান্ত এলাকা থেকে চোরাইপথে ভারত থেকে বাংলাদেশে আনার সময় ১৫০ ধরনের ভারতীয় অবৈধ ওষুধ যার বাজার মূল্য ১৫ লাখ টাকা, ১১টি ভারতীয় থ্রি-পিস, যার মূল্য ২২ হাজার টাকা, মহিলাদের১০০ পিস নাইট ড্রেস, যার মূল্য ২০ হাজার টাকা ‍এবং একটি সিএনজিচালিত অটোরিকসা ‍আটক করা হয়, যার মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে ‍এ সময় ১৯ লাখ ৪২ হাজার টাকার মালামাল আটক করা হরেছে।
 
পরশুরাম থানার ওসি মো. খালেদ হোসেন জানান, বুধবার গভীর রাতে প্রায় ২০ লাখ টাকার অবৈধ মালামাল আটক করা হয়েছে। এ সময় তিন চোরাকারবাকিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এমএসএম / জামান

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?