ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হাফেজ ছাত্রদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ৩:১৩
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের আলোকিত শিশুকণ্ঠ পরিষদের আয়োজনে প্রথম ব্যাচের হাফেজ ছাত্রদের বিদায় ও আম্মাজান মরহুমা জুলেখা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী ইছালে ছওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
রোববার (১৭ জুলাই) উপজেলার তবকপুর ইউনিয়নের আলোকিত শিশুকণ্ঠ পরিষদের প্রথম ব্যাচের সফল হাফেজ ছাত্রদের বিদায় ও আম্মাজান মরহুমা জুলেখা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী ইছালে ছওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সফল বিদায়ী হাফেজ ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেয়া হয়।
 
উক্ত বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোফাখখের আহমেদ শামছী বলেন, প্রতিষ্ঠানের প্রথম ব্যাচে সফলভাবে ৩০ পারা কোরআন হেফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। তাদের আজ অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়ে বিদায় দিতে পেরে আমি মহান আল্লাহ তা'য়ালার নিকট শুকরিয়া জানাচ্ছি।
 
তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দেশবাসীর সকল মুসলমান ভাইয়েরা আমার ও আমার হাফেজি মাদ্রাসার জন্য দোয়া করবেন, যেন প্রতি বছর সফল হাফেজ ছাত্র তৈরি করতে পারি। তারা যেন দ্বীনের খেদমতে অটল থাকেন।
 
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. মিনহাজুল ইসলাম, অধ্যক্ষ রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
 
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাও. মো. মোহেব্বুল হাসান করিমি, গদিনসীন পীরসাহেব, সাতদরগাহ দরবার শরিফ, আলহাজ মাও. মো. নুরুন্নবি আজাদ, মোদাররিছ, বালারচর নাছিরিয়া ফাজিল মাদ্রাসা, আলহাজ মাও. মো. মোবাশ্বের আহমেদ শামছী, সহ-সুপার, যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আলহাজ মাও. মো. আ. রাজ্জাক, সহ-অধ্যাপক, সাতদরগাহ নেছারিয়া এমএ কামিল মাদ্রাসা এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ ছাত্রবৃন্দ।

এমএসএম / জামান

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন