ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের উদ্বোধন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৬১১ টাকা।
রোববার (১৭ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, ঠিকাদার আব্দুল কাদের ভূঁইয়া (আকাশ), প্রভাতী প্রকল্পের খন্দকার জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আল আমিন, সাদিক আহমেদ রাকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ