ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার ৬ : নগদ অর্থ জব্দ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ৪:৭
দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুুলিশ। এ সময় পুলিশ জুয়ার আসর হতে ১ সেট তাস, ১টি ত্রিপল, ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৪ হাজার ৭৫ টাকা জব্দ করে। রোববার (১৭ জুলাই) ভোরে উপজেলার খানপুর বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার খানপুর গ্রামের মৃত আ. মান্নানের ছেলে আবুল কাশেম (৩৯), মৃত হুরমুদ্দীনের ছেলে আকতার  আলী (৩২), খোশালপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাফিজুল  ইসলাম (৪৮), নয়ানী খোশালপুর গ্রামের মৃত শম মুর্মুর ছেলে মুক্তার মুর্মু (২২), সন্দুলপুর গ্রামের মৃত আ. হামিদের ছেলে রতন মিয়া (৩০) এবং ঝগড়ুপাড়া গ্রামের মেহের আলীর ছেলে রাজু আকতার (২৬)।
 
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ খানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিল্ডিংয়ের পরিত্যক্ত ছাদে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোনসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
 
ওসি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা (নম্বর-১৩) দায়েরপূর্বক রোববার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত