গাইবান্ধায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ
গাইবান্ধা সদরের সাহাপাড়ার ভবানীপুর গ্রামের গৃহবধূ লিপা বেগমকে যৌতুকের জন্য স্বামী ও তার শ্বশুর-শাশুড়ি খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার জন্য সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগে উঠেছে। এমনকি ম্যাজিস্ট্রেট আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগেই একটি অস্বাভাবিক মৃত্যুর চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে পুলিশ।
বুধবার (৩০ জুন) গাইবান্ধা প্রেসক্লাবে থানায় হত্যা মামলা দায়েরসহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসি ও অপমৃত্য মামলা রেকর্ড করার জন্য দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি করেছেন নিহত গৃহবধূর অসহায় দরিদ্র পিতা রাজু মিয়া ও মা লাভলী বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের দরিদ্র কৃষক রাজু মিয়ার মেয়ে লিপা বেগমের (২০) সাথে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের মোসলেমের ছেলে ইজিবাইকচালক হাসান আলীর ৩ বছর আগে বিয়ে হয়। তাদের ৮ মাস বয়সের একটি পুত্ সন্তানও রয়েছে। প্রায়ই যৌতুকের দাবিতে অহেতুক নানা দোষে হাসান আলী ও তার বাবা-মা লিপাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই একপর্যায়ে গত ২৭ জুন তাদের মোবাইল ফোনে খবর দেয়া হয় যে, লিপা আত্মহত্যা করেছে। তারা তখন ওই বাড়িতে গিয়ে মেয়ের লাশ দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এমনকি বাড়িতে জামাই হাসান আলী ও তার পরিবারের কাউকে দেখা যায়নি। এরপর সদর থানার এসআই ইসলাম মল্লিক ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং তাদের থানায় ডাকেন। থানায় যাওয়ার পর এসআই ইসলাম মল্লিক টাইপ করা একটি মামলার কাগজে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ঘটনার পারিপার্শ্বিকতা না জেনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে পুলিশ হত্যাকাণ্ডকে আড়াল করতে মনগড়া একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে রাজু মিয়ার পিতা আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied