ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তামিমকে ছাড়া দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১২:২৬

উইন্ডিজ সফর শেষ করে দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেটাররা। আগামী ২০ ও ২১ জুলাই ঢাকায় পা রাখার কথা আছে তাদের। তবে দলের সঙ্গী হচ্ছেন না তামিম ইকবাল।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে এবার সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর হার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। তবে ওয়ানডে ফরম্যাটে ফিরে নিজেদের আধিপত্য আরো একবার জানান দেয় টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচেও জয় সফরকারীদের। এতে স্বাগতিকদের ধবলধোলাইয়ের স্বাদ দেয়।

চার বছর পর পূর্ণাঙ্গ সফর শেষে এবার দেশে ফেরার পালা বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে টিকিট সংক্রান্ত জটিলতা থাকায় সবাই একসঙ্গে ফিরতে পারছেন না। জানা গেছে, বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে সরাসরি নিজ নিজ দেশে ছুটিতে যাবেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়।

ক্রিকেটাররা দুই ভাগ হয়ে সবাই দেশে ফিরে আসবেন আগামী ২০ ও ২১ জুলাই। দুই বহরই ঢাকায় নামার কথা আছে বিকেল ৫টায়। তবে দলের সঙ্গী হয়ে এখনই ফিরছেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম। তিনি ছুটি কাটাতে কয়েকদিন ইংল্যান্ডে অবস্থান করবেন। এজন্য তার গন্তব্য হবে ইংল্যান্ড।

যদিও দেশে ফিরে বিশ্রামের খুব বেশি সুযোগ নেই ক্রিকেটারদের সামনে। আগামী ২৭ জুলাই ধরতে হবে জিম্বাবুয়ের বিমান। সেখানে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। পঞ্চাশ ওভারের ফরম্যাট দিয়ে সফর শুরুর কথা আছে। যেখানে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৩০ জুলাই।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে