ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেখ আকিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১:১৪

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধমির্ণী ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের মা সকিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে সকিনা খাতুনের বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর রাজধনীর মগবাজারে অবিস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর যশোরের পুলেরহাটে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে সেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সকিনা খাতুন তিন ছেলে ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন। বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মেঝ ছেলে শেখ মমিন ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়েসে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত