ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাজনীতিবিদদের হাতে রাজনীতি রাখতে চান বঙ্গবন্ধুকন্যা : সুইটি মল্লিক


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ২:২৭
বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত শনিবার (১৬ জুলাই) বিকেল ৫টায়। আর ওই সম্মেলনে শেরপুর উপজেলার ত্যাগী নেত্রী সুইটি মল্লিককে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
 
বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিভাগীয় দ্বায়িত্বপ্রাপ্ত এসএম কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তারিন। 
 
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শাসছুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, কেন্দ্রীয় নেতা বিশ্বনাথ সরকার বিটুসহ বগুড়া জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 
জেলা সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর অনুভূতি জানতে চাইলে নবনির্বাচিত সহ-সভাপতি সুইটি মল্লিক বলেন, হাইব্রিড, আগাছা, ভুঁইফোঁড় সুযোগ সন্ধানী, বিএনপি-জামায়াত থেকে আগত নেতাদের বাদ দিয়ে দলের ত্যাগীদের মূল্যায়নের দাবি করে আসছে তৃণমূল আওয়ামী লীগ। জেলা কমিটি গঠনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী, বিত্তশালী ও সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে দুঃসময়ের পরীক্ষিতদের দলীয় দায়িত্ব দেয়ায় উজ্জ্বীবিত ত্যাগীরা। আর ত্যাগীদের মূল্যায়ন করায় প্রশংসায় ভাসছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন সিদ্ধান্ত দল ও নেতাকর্মীদের জন্য নতুন বার্তা বলে মনে করছেন তৃণমূলের পরীক্ষিতরা। তাই আমি মনে করি, ব্যবসায়ী ও বিত্তশালী নয়, রাজনীতিবিদদের হাতে রাজনীতি রাখতে নতুন কর্মকৌশল নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
 
তৃণমূলের ত্যাগীদের মূল্যায়ন দীর্ঘদিনের দাবি বঙ্গবন্ধুকন্যা পূরণ করতে শুরু করেছেন জানিয়ে বগুড়া জেলা কৃষক লীগের সদ্য নির্বাচিত সহ-সভাপতি সুইটি মল্লিক আরও বলেন, হাইব্রিড, আগাছা, ভুঁইফোঁড়, সুযোগ সন্ধানী এবং দলের সুসময়ে বিএনপি-জামায়াত থেকে আগত নেতাদের বাদ দিয়ে দলের ত্যাগীদের মূল্যায়নের দীর্ঘদিনের এই দাবি আওয়ামী লীগ সভানেত্রী কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করতে শুরু করেছেন। 
 
সম্মেলনে ২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে পুনরায় নির্বািিচত হন আলমগীর বাদশা এবং সাধারণ সম্পাদক পদে নিবাচিত হন মঞ্জুুরুল হক মঞ্জু। সহ-সভাপতি নির্বাচিত হন আনোয়ার পারভেজ বাবু, আবুল কালাম আজাদ, সুইটি মল্লিক এবং রুহেল। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান