ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির কাছ থেকে ইয়াবা, মোবাইল ও গাঁজা উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ২:৩০
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর হাজতি ঢাকা জজকোর্টে মামলার হাজিরা দিয়ে ফেরার পর কারা ফটকে তার দেহ তল্লাশি করে গাঁজা, ইয়াবা ও কিছু ক্যাবলসহ ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারাগারের ফটকে বুলবুল ইসলাম নামে এক হাজতির দেহ তল্লাশি করে এসব জব্দ করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর হাজতি বুলবুল ইসলাম। তার হাজতি নং ৫০৮/১৫।
 
এ কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর বন্দি হাজতি বুলবুল ইসলামকে রোববার সকালে হাজিরা দেয়ার জন্য ঢাকার জজকোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। কারাগারে ঢোকার আগে কারা ফটকে অন্যান্য হাজতিসহ বুলবুলেরও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের কালো লুঙ্গির ভেতরে সেলাই করা কালো কাপড়ের পকেট থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা হয়। জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
তিনি আরো জানান, রাজধানীর দারুসসালাম থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর বুলবুল কে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০১৫ সালের ১৫ জুলাই এই কারাগারে স্থানান্তর করা হয়। একই থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত