ডিগ্রি ছাড়াই সর্ব রোগের চিকিৎসক, জরিমানা
নাম তার জহিরুল ইসলাম (জুয়েল)। শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাঁচধারা গ্রামের মো. আরজুর ছেলে সে। এলাকাবাসীর কাছে পরিচিত চিকিৎসক হিসেবে। তবে সে কবে, কোথায় চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তা কেউ জানেন না। সবাই জানেন তিনি এসএসসি পাস। এই ডিগ্রি নিয়েই সর্ব রোগের চিকিৎসা করে সে। দেয় ব্যবস্থাপত্র। ফি নেয় ৫০০ টাকা।
দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল জহিরুল। এজন্য সে একাধিক চেম্বার খুলে বসেছিল। শিমুলিয়া ইউনিয়নের পূর্ব ঢাকিজোড়া গ্রামের বারেক মোল্লার বাড়ি ও হরিরামপুর উপজেলার ঝিটকা গরুর হাটের পাশে নূরজাহান ও নাফিসা ফার্মেসিতে নিয়মিত রোগী দেখে সে। ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, দোহার ও নবাবগঞ্জ এলাকা থেকে রোগী আসে তার কাছে। জাপানি প্রযুক্তির তৈরি ‘কোয়ান্টাম রিসোর্স ম্যাগনেটিক এনালাইজার’ নামে একটি মেশিনের মাধ্যমে স্ক্যানিং করে দেহের সমস্ত রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র দেয় সে।
গত ৬ এপ্রিল রোগী সেজে জহিরুলের চেম্বারে যান এই প্রতিবেদক। ৪০০ টাকা ভিজিট নিয়ে প্রতিবেদকের কিডনি, লিভার, হার্টসহ পুরো দেহের পার্ট বাই পার্ট ভালো-মন্দের বর্ণনা দেয় সে। এরপর সে অনুয়ায়ী প্রেসক্রিপশন লিখে দেয়। পরে সেখানে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় তিনি জহিরুলের চিকিৎসা বিষয়ক সনদ দেখতে চান। কিন্তু সে কোনো ধরনের সনদ দেখাতে পারেনি। জহিরুল এইচএসসি পাস দাবি করলেও সে সনদও দেখাতে পারেনি।
পরে তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় প্রতারণার মাধ্যমে আর কখনো কাউকে চিকিৎসা সেবা দেবে না মর্মে মুচলেকা দেয় জহিরুল।
আসাদুজ্জামান রুমেল বলেন, কোনো ধরনের ডিগ্রি ছাড়াই সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে চিকিৎসা সেবা দিচ্ছিল জহিরুল। গত ৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে হাতেনাতে ধরে ফেলি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কখনো চিকিৎসা সেবার নামে প্রতারণা করবে না মর্মে মুচলেকা দেয় সে। ১৮ জুলাইয়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধে সময় বেঁধে দেয়া হয় তাকে। আজ সোমবার তার কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী