ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে এক ব্যক্তির অর্থদণ্ড


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৩:১৮
দিনাজপুরের বিরামপুর শহরে ট্রেনের টিকেট কালোবাজারি করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (১৭ জুলাই) রাতে পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে অর্থদণ্ড দেন।
 
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম রুহুল আমিন (৩০)। তিনি সুমন ফটোস্ট্যাটের দোকানকর্মী ও উপজেলার জোতবানী ইউনিয়নের দেউল গ্রামের বাসিন্দা।
 
ভ্রাম্যমাণ আদালত এরপর স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে টিকিট জালিয়াতির বিষয়ে অধিকতর সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করে। সেই সাথে ঢাকাগামী সকল বাস কাউন্টারে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে টিকেট বিক্রি না করার জন্য বলেন। এর ব্যত্যয় হলে আইনের আওতায় আনা হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজন ও যাত্রীদের অভিযোগ ছিল- সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটের দোকানের আড়ালে টিকিট কালোবাজারি করতেন। অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত