ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৩:৪১

ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় ও রাজধানী টাইমসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস কে কামরুল হাসানকে হত্যার হুমকি দিয়েছে শীর্ষ চোরাকারবারি ও বিজিবি সদস্য জব্বার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আব্দুল আলিম। গতকাল (রোববার) বিকেল সাড়ে ৪টার দিকে দেবহাটার শাখরাকোমরপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে ওই সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়। 

এ বিষয়ে সাংবাদিক কামরুল হাসান জানান, সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় রেনু প্রবেশ করছে বিষয়ক অনুসন্ধানী রিপোর্ট করার জন্য বিশেষ তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য আলিমের নাম শোনা যায়। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়েই ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন- তোর এখানে আসার সাহস কে দিয়েছে? তুই আমাকে চিনিস, আমি কে? আমাকে প্রশ্ন করার তুই কে? আমার নামে যদি কোনো রিপোর্ট করিস তাহলে তোকে দুনিয়াছাড়া করব। এ কথা বলতে বলতে সে তার লাঠিয়াল বাহিনী নিয়ে আক্রমণ করতে উদ্যত হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর ১০৬৭, তারিখ ১৭/০৭/২২।

উল্লেখ্য, আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এই দুই চোরাকারবারিসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবির হাবিলদার মো. মোহসীন আলী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫৮)।

প্রসঙ্গত, শীর্ষ চোরাকারবারি আল ফেরদৌস আলফা মাদক মামলায় ইতিপূর্বে ৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কয়েক মাস জেলও খেটেছেন। পরবর্তীতে উচ্চ আদালতের জামিনে বেরিয়ে আসেন। তিনি সরকারের তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী, চোরাকারবারি, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলেও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়।

এছাড়া আলফার সহোদর আব্দুল আলিম বিজিবি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। ওই মামলাটি ২০১৩ সালের নভেম্বর মাসে দায়ের করেন ভোমরা বিজিবির নায়েক মো. নাসির উদ্দীন। দেবহাটা সীমান্ত দিয়ে প্রতিদিন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কয়েক কোটি টাকার ভারতীয় রেনু বাংলাদেশে প্রবেশ করে, যার মূল হোতা চোরকারবারি আব্দুল আলিম। 

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত