ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মজুরির টাকা নিয়ে দ্বন্দ্বে শ্রমিককে কুপিয়ে হত্যা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:৫৬
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মজুরির টাকা নিয়ে দ্বন্দ্বে শ্রমিক এনামুল হককে কুপিয়ে হত্যার অভিযোগে তারা মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার (১৮ জুলাই) রাতে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. তারা মিয়া ফুলবাড়ীয়া উপজেলার কমলাপুর গ্রামের মৃত আঃ হালিমের ছেলে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
 
তিনি জানান, ১৩ জুলাই মজুরির টাকা নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কমলাপুর গ্রামে একজন হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলবাড়ীয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এনামুল হক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. তারা মিয়াকে ১৮ জুলাই (সোমবার) রাতে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী থানাধীন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
 
মামলার এজাহার পর্যালোচনা এবং র‌্যাব জানা যায়, এনামুল হকের ভাতিজির জামাই মামুন মিয়া ও একই এলাকার তারা মিয়ার লোকজনের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করেন। সম্প্রতি চট্টগ্রামে ৫০ হাজার টাকায় একটি নির্মাণ কাজের বায়না করেন মামুন। বায়নার টাকা তারা মিয়ার লোকজন নিলেও তারা কাজে যায় না। ওই টাকা নিয়ে ১৩ জুলাই মধ্যরাতে মামুন মিয়া এবং তারা মিয়ার লোকজনের সঙ্গে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এনামুল হককে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্বজনরা রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে এনামুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক এর মৃত্যু হয়।
 
এ ব্যাপারে ভিকটিমের সহোদর ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি তারা মিয়াসহ মোট ১৬ জনের বিরুদ্ধে ফুলবাড়ীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মামলা নং-১৪, তারিখ-১৩ জুলাই ২২খ্রি, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০। গ্রেফতারকৃত আসামিকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত