নাজিরপুরে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন খানের বিরুদ্ধে স্বেচ্চাচারিতা ও গঠনতন্ত্র পরিপন্থী দলীয় কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেত্রীবৃন্দ। সোমবার (১৮ জুলাই) দুপুর ১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. নির্জন কান্তি বিশ্বাস।
এ সময় লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন ২০১৪ সালে এ উপজেলা কমিটি গঠন হয় এবং ২০১৬ সালে সভাপতি এম এ মালেক বেপারী, মৃত্যুবরণ করার পরে, সাধারণ সম্পাদক মোশরেফ হোসেন খান তার একক নেতৃত্বে একক ভাবে দল পরিচালনার উদ্দেশ্য নিয়ে এপর্যন্ত কোন সভা আহব্বান করেননি এমনকি ভারপ্রাপ্ত সভাপতি নির্ধারন করেননি, যা গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি । সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির একছত্র প্রভাব খাটিয়ে উপজেলা পর্যায়ের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের নামে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগের নেতাদের অগোচরে বিএনপি জামাত সমর্থিত লোকজনদেরকে পদ পদবী দিয়ে কমিটি বানানোর চেষ্টা করা হচ্ছে।
এছাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান একসময় জাতীয়পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন স্বৈরাচারি এরশাদ আমলে তার নেতৃত্বে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের উপর পুলিশ এবং জাতীয় পার্টির পেটুয়া বাহিনী দিয়ে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেন। বর্তমানে তিনি সেই জাতীয়পার্টি থেকে আশা কয়েক ব্যক্তিকে নিয়েই উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম তার বাসায় বসে পরিচালনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, শাহ্ আলম আকন ও হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম ফরাজী, কৃষি ও সমবায় সম্পাদক মো. আলমঙ্গীর হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক কৃষ্ণকান্ত মজুমদার, তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুখরঞ্জন বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, বন ও পরিবেশ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মহশিন সিকদার,যুব ও ক্রীড়া সম্পাদক মো. বখতিয়ার হোসেন, সদস্য আফরোজা বিলকিস জাহান, মাহমুদা হুদা মুন্নি, মাস্টার মোতাহার আলী হাওলাদার, সুলতান মাহমুদ খানসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের র্শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত