ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত নিয়ামতপুরের জনজীবন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:৫৭

বৃষ্টিহীন আষাঢ় পেরিয়ে শ্রাবণ এলেও ভারি বৃষ্টির দেখা নেই নওগাঁর নিয়ামতপুরে। অনাবৃষ্টি, প্রচণ্ড গরম ও দাবদাহে বিপর্যস্থ নিয়ামতপুরের জনজীবন। বেশ কিছুদিন যাবৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে সূর্যের তীব্র দাবদাহ। এতে প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েছে মানুষসহ প্রাণীকুল।

এছাড়াও মাঠে পানি না থাকায় আমন মৌসুমের চাষাবাদ বন্ধ রয়েছে। রোদের তাপ থেকে বাঁচতে সবাই খুঁজছে একটু ছায়ার আশ্রয়। গরমের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।

এদিকে গত কয়েক দিনের ভ্যাপসা গরমে জ্বর, ঠাণ্ডা, ডায়রিয়াসহ গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। নিয়ামতপুর উপজেলার কৃষক লতিফ মণ্ডল বলেন, আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল। কিন্তু ভরা বর্ষাকালেও আমাদের মাঠে পানি নাই। এ সময় আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতে হয়। জমিতে পানি না থাকায় আমরা হালচাষ করতে পারছি না।

অটোভ্যানচালক অসিত চন্দ্র দাস বলেন, রোদের যে তাপ তাতে মনে হচ্ছে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। যদিও ভ্যান পায়ে ঠেলতে হয় না, তবুও রোদের কারণে রাস্তায় থাকাটাই কঠিন।

এদিকে দাবদাহ বেড়ে যাওয়ায় কোমলপানীয়, জুস, আইসক্রিম, আখের রস ও শরবতের চাহিদা বেড়েছে। শরবতের দোকানগুলোতে বিক্রির ধুম পড়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান