সাপাহারে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণ : আটক ২
নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগিতায় এক কিশোরী গৃহবধূকে (১৭) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ধর্ষণকারী দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলো- করমুডাঙ্গা বলদিয়াঘাটের বাবলুর ছেলে সুমন ওরফে ভোগা (১৯) এবং মৃত আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০)। মামলার এজাহারভুক্ত ৩নং আসামি করমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খেরোর ছেলে গোধা (২৮) পলাতক রয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা এলাকায় নিজ স্বামীর সহযোগিতায় এক কিশোরী গৃহবধূকে (১৭) তিনজন মিলে ধর্ষণ করে। আসামিদের সাথে তার স্বামীর রাজমিস্ত্রি কাজের সুবাদে পরিচয় ঘটে। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে ওই কিশোরীর স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগিতায় একটি বাড়ির রান্নাঘরে খড়ের ওপর ফেলে গণহারে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই কিশোরী গৃহবধূকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিশোরী গৃহবধূর মা বিষয়টি জানতে পেরে থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার (২৬ মে) থানা পুলিশ ১ ও ২নং আসামিকে আটক করে।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত তিন আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ৩নং আসামি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তবে আটকের প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied