ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিক ও পাতিনেতা আমার একদম অপছন্দ হাতীবান্ধার নবাগত এসিল্যান্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-৭-২০২২ বিকাল ৬:২২
সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন এর বিরুদ্ধে। হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের নেতৃত্বে সাংবাদিকগন ইউএনও নাজির হোসেন এর সঙ্গে সাক্ষাত করে এসিল্যান্ডের আচরনের বিষয় জানান। 
 
জানাগেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান ছাত্রলীগের অপর এক নেতাকে নিয়ে সৌজন্য স্বাক্ষাত করতে গেলে তিনি বলেন, সাংবাদিক ও পাতিনেতারা আমার একদম অপছন্দ। সোমবার দুপুরে তার নিজ কার্যালয়ে অশোভনীয় এ মন্তব্যটি করেন। এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আব্দুস সোবাহান বলেন, হাতীবান্ধা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন তার কথাবার্তা, আচার-আচরণ ও বেশভূষা শিবিরের মতো। একই দিনে দু’সাংবাদিক ভ্রাম্যমান আদালতের তথ্য নিতে গেলে অসৌজন্যমূলক আচার দেখান। তার এধরনের আচরণে ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিকগন। সোমবার হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের নেতৃত্বে সাংবাদিকগন হাতীবান্ধার ইউএনও নাজির হোসেনের সঙ্গে সাক্ষাত করে এসিল্যান্ডের আচরনের বিষয় জানান। সাংবাদিকগন এসিল্যান্ড লোকমান হোসেনের প্রত্যাহার দাবী করেন। এ ব্যাপারে লোকমান হোসেনের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় জানার পর ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার