মধুপুরের দোকান ও বাসায় অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
টাঙ্গাইলের মধুপুরে একটি ডিপার্টমেন্টাল দোকানে আগুন লেগে প্রায় ২০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, দাবি দোকাদারের।
সোমবার (১৮ জুলাই) রাত আড়াই(২ঃ৩৫ মি.)টার দিকে উপজেলার পৌর শহরের আদালত পাড়া (এসিল্যান্ড অফিসের পরে) আঃ মান্নানের দোকান ডিপার্টমেন্টাল স্টোরে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে ১টি দোকান ও বাসসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানাযায় রাত ১ টা পর্যন্ত দোকানদারি করে আঃ মান্নান ও তার স্ত্রী সন্তান নিয়ে পেছনের রুমে ঘুমিয়ে পড়ে। রাত্রি আড়াই টার দিকে দোকানের সামনে রাখা ড্রীপ ফ্রীজেটর থেকে আগুনের লাগে।
টহলরত পুলিশ রাত ৩ টায় মধুপুর ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আনার আগেই ট্র্যাকে থাকা সবাই পানি শেষ হয়ে যায়। এবং আশপাশে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ধনবাড়ী ফায়ার স্টেশনের সহায়তা নেন মধুপুর ফায়ার সার্ভিস।
ধনবাড়ী ফায়ার সার্ভিস আসার ১০ মিনিট আগেই দোকান ও বাসাসহ আগুন লেগে ভস্মীভূত হয়। দোকানে থাকা ৭৮ বস্তা চাউল, ২টি ফ্রীজসহ সকল পন্য পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি অপু, হেলাল, কলেজ শিক্ষক মনিরুজ্জামান, অনলাইন ব্যবসায়ী বিপ্লব জানান, বিদ্যুতের লোডশেডিং এর কারণে জনৈক মান্নানের মনোহারি ভ্যারাটিস দোকান বন্ধ করে বাসায় চলে যান। বিদ্যুৎ আসা যাওয়ার এক পর্যায়ে ওই দোকানে আগুন লেগে দ্রুত পেছনে থাকার ঘরে ছড়িয়ে পড়ে।
মধুপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা হেমাইল কবির জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় এবং ধনবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied