ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

লেভান্ডভস্কিকে বেঞ্চে রেখেই ৬ গোলে জিতল বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ১১:৫১

প্রতিপক্ষের জালে ছয় গোল জড়ানোর স্বাদটা কেমন, লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে সেটা যেন ভুলেই গিয়েছিল বার্সেলোনা। সেই ভুলতে বসা স্বাদটাই বার্সা পেয়েছে আজ সকালে। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মিয়ামিকে দলটি উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। সেটাও আবার রবার্ট লেভান্ডভস্কিকে বেঞ্চে বসিয়ে রেখেই! তাতে এই স্কোরলাইনের মাহাত্ম্যটাও বেড়ে যাচ্ছে কয়েক গুণে।

লেভান্ডভস্কিকে দলে ভেড়ানোর খবরটা আনুষ্ঠানিকভাবে জানানোর আগের দিন রাফিনিয়াকে দলে ভিড়িয়েছে বার্সা। সেই রাফিনিয়াই আলো ছড়িয়েছেন প্রথমার্ধে। ১৯ মিনিটে তার বাড়ানো বলে আলতো চিপ করে প্রথম গোল করেন তিনি। এর মিনিট ছয়েক পর তিনি নিজেই গোল করেন দারুণ বিচক্ষণ এক শটে। ৪১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আনসুমান ফাতি, সেটার যোগানও দিয়েছেন তিনিই।

দ্বিতীয়ার্ধে মেম্ফিস ডিপাইয়ের নিচু কর্নার থেকে গোল করেন পাবলো পায়েজ গাভি। ৬৯ মিনিটে মেম্ফিস নিজেই গোলের দেখা পেয়ে যান। এর পরের মিনিটে উসমান দেম্বেলে স্কোরলাইন ৬-০ করেন।

এর ফলে প্রায় ১৬ মাস পর বার্সেলোনা প্রতিপক্ষের জালে জড়াল ৬ গোল। সবশেষ ২০২১ সালের ২২ মার্চ রিয়াল সোসিয়েদাদের মাঠে এই স্বাদ পেয়েছিল বার্সা। সেই ম্যাচে লিওনেল মেসি আর সার্জিনিও ডেস্ট করেছিলেন জোড়া গোল, আর অ্যান্টোয়ান গ্রিজমান-দেম্বেলে করেছিলেন একটি করে গোল। মিয়ামির জালে ৬ গোল জড়িয়ে মেসি-যুগের স্মৃতিই ফিরিয়েছে বার্সা।

গতকাল মঙ্গলবার লেভান্ডভস্কিকে বার্সেলোনার নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে সাবেক বায়ার্ন তারকা অবশ্য এই ম্যাচে খেলেননি। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে পাবে বার্সেলোনা, জানাচ্ছে মার্কা।

তবে তাকে ছাড়াই বার্সেলোনার ফরোয়ার্ডদের এমন পারফর্ম্যান্স দলটিকে দেখাচ্ছে নতুন দিনের আশা। শেষ এক বছরে যেখানে গোলের জন্য হাপিত্যেশ করে মরেছে দল, সেখানে নতুন মৌসুম শুরুর আগেই এমন পারফর্ম্যান্স। তাও দলের সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার না করেই! কোচ জাভি হার্নান্দেজ নতুন করে আশা দেখতেই পারেন! 

এমএসএম / এমএসএম

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের