ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ৩:৫৯
চাঁপাইনবাবগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যাংগো স্পেশাল ট্রেনটির উদ্বোধন করা হয়। 
 
রেলস্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি দুপুর ২টায় রহনপুর থেকে আম বোঝাই করে ছেড়ে আসবে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় আম বোঝােই করে ঢাকার ‍উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে। প্রতিদিন ২১৫ মে. টন আম নিয়ে ঢাকায় যাবে ট্রেনটি। রহনপুর থেকে ঢাকা আম পৌঁছতে প্রতি কেজির বহনমূল্য লাগবে মাত্র ১ টাকা ৩০ পয়সা।
 
উদ্বোধনকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. শামিউ আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফৈরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ, স্থানীয় সরকারের উপ-সচিব মো. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
 
এই ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধনের মধ্যদিয়ে কম খরচে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন