ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসির হাতে বিশ্বকাপ থাকত, যদি রামোস আর্জেন্টিনায় খেলতেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ২:৩১

শেষ চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছেন প্রায় সাত বছর হয়ে গেল। তবু লিওনেল মেসির জীবনের সবচেয়ে বড় অতৃপ্তি কোনটা? তাহলে মেসির উত্তর নিশ্চিতভাবেই হবে ২০১৪ বিশ্বকাপ জিততে না পারাটা। তবে আর্জেন্টাইন কিংবদন্তি অস্কার রুগেরির বিশ্বাস, সার্জিও রামোস আর্জেন্টাইন হলে এই আফসোস থাকত না মেসির।

সাবেক বোকা জুনিয়র্স ডিফেন্ডার, যিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ, তার তো আর্জেন্টাইন রক্ষণভাগের সমস্যা নিয়ে জানাশোনা থাকারই কথা! তিনিই জানালেন এই কথা। বললেন, ‘মেসি আর রামোসকে নিয়ে আর্জেন্টিনা দল গঠনের মানেই হলো একটা বিশ্বকাপ।’

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। আর্জেন্টাইন ডিফেন্ডার আরও যোগ করেন, ‘রামোস একটা দৈত্য। যদি আর্জেন্টিনার রক্ষণে রামোস থাকত, তাহলে তারা বিশ্ব চ্যাম্পিয়নই হতো। মেসিকে নিয়ে, আর সে যেমন খেলেছে, তাতে কোনো সন্দেহ নেই, সে বড় এক প্রভাবক।’

বর্তমান আর্জেন্টিনা দল নিয়েও তার অভিমত, শুধু একটা রামোসেরই অভাব আছে স্ক্যালোনির দলে। বললেন, ‘আমি রামোসের মতো একটা খেলোয়াড়কে আমার জাতীয় দলে চাইতাম। যদি আজ আমাদের দলে রামোসের মতো কেউ থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা বিশ্বকাপের জন্য ফেভারিট থাকতাম।’

আর্জেন্টিনা দলে বর্তমানে আছেন নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, হেরমান পেৎজেলাদের মতো ডিফেন্ডার, যারা ২৮ বছর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন একটি আন্তর্জাতিক শিরোপা। রুগেরির চোখে তারা ভালো ডিফেন্ডার। তবে তার অভিমত রামোস সর্বকালের সেরা ডিফেন্ডার।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের কথা, ‘আমাদের ভালো ডিফেন্ডার আছে বটে, কিন্তু সর্বকালের সেরা ডিফেন্ডার নেই। রামোস সেরা খেলোয়াড়। সে যদি আর্জেন্টাইন হতো, তাহলে ভালোই হতো। সে আমার চেয়েও ভালো খেলোয়াড়। সে এক নম্বর। সে সবার চেয়ে ওপরে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে