আক্কেলপুরে ইউপি সদস্য মুক্তার হোসেন সাময়িক বরখাস্ত
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুক্তার হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১৮ জুলাই সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন ও অনান্য সূত্রে জানা গেছে, গত ১৬ই জুন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান উপজেলার রায়কালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন। সেই সময় ওই ইউনিয়ন পরিষদের ০৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যে অনৈতিকভাবে বাধা প্রধান করেন এবং ভ্রাম্যমান আদালত সম্পর্কে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। এই অপরাধে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া গত ৭ই মে তিনি ওই ইউনিয়নের মালিগ্রাম গ্রামের ১০ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে আদালত থেকে জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি চলমান রয়েছে। বর্তমানে তিনি ভ্রাম্যামান আদালতের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করছেন। উপরোক্ত বিষয় গুলো জয়পুরহাট জেলা প্রশাসক নজরে নিয়ে তার বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেন। এর প্রেক্ষিতে গত ১৮ জুলাই সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল বলেন, ‘এ বিষয়ে গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। বর্তমানে চিঠির প্রেক্ষিতে সে সাময়িক বরখাস্ত রয়েছে।’জয়পুরহাট জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম মুঠোফোনে ইউপি সদস্য মুক্তার হোসেনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়