গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্র তারেক হত্যা মামলায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্র তারেক হত্যা মামলায় জড়িত আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্তরে কামারদহ ইউনিয়নবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম,এ মতিন মোল্লা, গাইবান্ধা জেলা সচেতন সমাজের আহবায়ক মাহমুদ খান, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক উজ্জল হক প্রধান,জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ শাখার সভাপতি
জিল্লুর রহমান,সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু,উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাহারুল ইসলাম। বক্তরা, অবিলম্বে তারেক হাত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান। এবং আসামীরা জামিনে এসে মামলার বাদীকে মারধর ও প্রাননাশের হুমকির ঘটনায় প্রসিকিউশন মামলায় জড়িতদের বিরুদ্ধে চার্জশীট দেয়ার দাবী জানান।এবং পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবী জানান।
উল্লেখ্য: গত ৫ জুন ২০২১ই তারিখে জমি নিয়ে বিরোধের জের ধরে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের খাঁপাড়া গ্রামে প্রকাশ্যে দিবালকে কলেজ ছাত্র তারেককে একই এলাকার প্রতিপক্ষ ওসমান আলীর ছেলে আকন্দের দুবৃর্ত্ত ফারুক আকন্দ(৪৪) সামছুল আকন্দ(৪২)জলিল আকন্দ(৪৮)পারভুল আকন্দ(২৫)গংরা ছুরিকাঘাত করে নির্মম ভাবে হত্যা করে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। ও পরবর্তীতে মামলার বাদীকে মারধর ও প্রাননাশের হুমকির ঘটনায় প্রসিকিউশন মামলা দায়ের হয়। তারেক হত্যা মামলার বাদী পক্ষের অভিযোগ, আসামীপক্ষ প্রভাবশালী হওয়ায় জড়িত ৩জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২ /৩জনের নামে পরবর্তীতে প্রসিকিউশন মামলা দায়ের করলেও চার্জশীটে একজন আসামীর নাম উল্লেখ করে বাকী ২জনের নাম বাদ দেয়ার পায়তারা চলছে। এ ব্যাপারে মামলার তদন্তকর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার এ,এস আই ওয়েসকুরুনি বলেন, তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied