ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-৭-২০২২ দুপুর ৪:৩৫
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার ঈদ-উল আযহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণে দুর্নীতি, অনিয়ম ও ৫০ বস্তা চাল আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে অত্র ইউনিয়নবাসী।
 
বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রবেশ পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দু'পাশে বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন হাতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের নিকট স্বারকলিপি প্রদান করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, আনোয়ারুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম রব্বানী মাস্টার।
 
ইউপি সদস্যদের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঈদ-উল আযহার ভিজিএফ চাল চুরি ও বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, ভূমিহীনদের মাঝে ঘর বরাদ্দের অনিয়ম ও উৎকোচ স্বরুপ টাকা গ্রহণ ও আত্মসাৎসহ দুর্নীতিবাজ মাদক সেবনকারী, নারীলোভী, অর্থলুন্ঠনকারী ও সরকারের ভাবমুর্তী ক্ষুর্ণকারী চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা ওয়ার্ড সদস্য ও ইউনিয়নবাসী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবী জানাচ্ছি।
 
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল মুঠো ফোনে সব অভিযোগ অস্বীকার করে বলেন, চক্রান্তকারীরা আমাকে হেয়প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে।উল্লেখ্য যে, গত শুক্রবার (৮ জুলাই) রাতে স্থানীয় জনসাধারণ ও চাল বঞ্চিত বিক্ষুব্ধ জনসাধারণ দিওড় ইউনিয়ন পরিষদ ঘিরে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে অভিযোগ করে বলেন, দিওড় ইউনিয়ন পরিষদে অনেক চাল লুকিয়ে রাখা হয়েছে। আমরা চাল পাইনি, চালগুলো রাতে পাচার করা হবে। এমনটা সংবাদ পেয়ে ইউএনও পরিমল কুমার সরকার থানা পুলিশসহ দিওড় ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদে রক্ষিত ৫৭ বস্তা চাল জব্দ দেখিয়ে সভাকক্ষের ঘরটি সিলগালা করেন। এরপর ওই ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ইউএনও বরাবর অভিযোগ ও জেলা প্রশাসকের নিকট অনাস্থা প্রস্তাব করেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত