হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসন সংকট প্রকট, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের আবাসন সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ২১ জন চিকিৎসকের বিপরীতে মাত্র একটি একতলা ভবনে দুজন চিকিৎসকের থাকার ব্যবস্থা রয়েছে। দুটি তিনতলা ভবন পরিত্যক্ত থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ইউএইচএফপিও এবং আবাসিক মেডিকেল অফিসারসহ দুজন চিকিৎসকের বাসভবন থাকলেও সেখানে বসবাসের অনুপযোগী হওয়ায় কোনো চিকিৎসক থাকেন না।
এদিকে, ২১ জন চিকিৎসকের মধ্যে ১০ জন মেডিকেল অফিসার ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য কোন আবাসিক ব্যবস্থা নেই। এদিকে ২০১৮ ইং সালে স্বাস্থ্য বিভাগের উপসচিব উন্নয়ন মো. মোশতাক হাসান স্বাক্ষরিত একচিঠিতে ভবন দুইটি পরিত্যক্ত ঘোষনা করে নতুন ভবন নির্মানের সুপারিশ করা হলেও এখানে নতুন কোন ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়নি ফলে আবাসিক মেডিকেল অফিসার সহ সকল চিকিৎসক থাকতে হয় স্বাস্থ্য কমপ্লেক্সের বাহিরে। ফলে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রতিবছর চিকিৎসকদের বাসভবন নির্মাণের চাহিদাপত্র প্রেরন করলেও তা বাস্তবায়ন হয়নি।
এছাড়া ১৯৭৯ সালে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপনের পর স্টাফ ও চিকিৎসকদের থাকার জন্য দুইটি ৩ তলা ভবন তৈরি করা হয়। দীর্ঘ ৪২ বছরেও নতুন কোন আবাসিক ভবন নির্মাণ না করার ফলে এখানে কর্তব্যরত চিকিৎসকদের বাইরে ঘরভাড়া করে থাকতে হয়। এ দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসকদের নাইট ডিউটির পর ঝুঁকি নিয়ে গভীর রাতে বাসায় ফিরতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স রয়েছে১৩ জন।
নার্সদের আবাসনের জন একতলা বিশিষ্ট একটি ভবন থাকলে সেখান দুইজন নার্স থাকতে পারে বাকিরা বাহিরে ভাড়া বাসায় থাকতে হয়। এ ছাড়া তয় ও ৪র্থ শ্রেণির কর্মচারিদের জন্য নির্মিত তলা ভবনটি গণপূর্ত বিভাগ কর্তৃক পরিত্যক্ত ঘোষনা করার কথা থাকলেও নতুন কোন ভবন নির্মান না করায় এ ভবনেও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে তারা। আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ বলেন, আমার নামে বাসা বরাদ্ধ থাকলেও এখানে বসবাসের উপযুক্ত নহে তাই বাধ্য হয়েই বাহিরে থাকতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, প্রতি বছর চিকিৎসকদের জন্য বাসভবন নির্মাণের চিঠিপত্র দিলেও তা বাস্তবায়ন হয়নি। এই বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোশারফ হোসেন মুঠোফোনে জানান, বিষয়টি উর্ধ্বত্বন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত এর আবাসট সমাধান হয়ে যাবে বলে জানান।
এমএসএম / জামান
মাতলামির অভিযোগে যশোরে এক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড
বৃহত্তর টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীসহ ৫ জন জয়িতা নারীকে পামডো'র সংবর্ধনা
বাগেরহাটে ব্যাংকার কল্যান ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন
নোয়াখালীতে খাল থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ
কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন ইরানের হামলায় নিহত আহমেদ আলী: দাফন সম্পন্ন
ভুয়া বিল-ভাউচারে উধাও সাড়ে ৫ লাখ টাকা
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রী গ্রেফতার
গজারিয়ায় ১০০০ পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ২
ধুলায় ধুসর কুড়িগ্রামের জনজীবন, বিভিন্ন রোগে আক্রান্ত সাধারণ মানুষ
কামারখন্দ জামতৈল রেলস্টেশনে অবৈধ ৬০টি দোকান উচ্ছেদ
Link Copied