ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বালুর মাঠ থেকে জাতীয় দলে নাজিরপুরের নাহিয়ান


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৪৫

পিরোজপুরের নাজিরপুরে জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল টিমে চান্স পেলেন নাহিয়ান নামে এক কিশোর। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ডুমরিয়া গ্রামের হাফেজ নূর-নবীর কনিষ্ঠ পুত্র।

নাজিরপুর সরকারি সিরাজুল হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ যাশোরে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই ফুফা ইমাম খানের কাছেই বড় হন।

ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি তার খুবই আগ্রহ ছিল। গ্রামের বালুর মাঠেই তার খেলাধুলার সূচনা। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে অধিনায়ক হিসেবে সুযোগ পাওয়ার পর বদলে যায় নাহিয়ানের  ফুটবল ক্যারিয়ার। আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন ফুটবলের অন্যতম জাদুকর। এর আগে নাহিয়ান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নেপাল সফর করে এসেছেন। বর্তমানে ঢাকার গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন।

এ বিষয়ে নাহিয়ান খানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে তাদের কোচ পরশ মনির মাধ্যমে তিনি জানতে পারেন তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বরিশাল বিভাগে মোট তিনজন এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এরমধ্যে বরিশালের মুলাদি উপজেলার মঈন এবং ঝালকাঠির মিরাজ ও পিরোজপুরের নাজিরপুরের নাহিয়ান খান।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন