ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো হরিণাকুণ্ডু


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১২:৫৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে একযোগে সারাদেশের ৫২টি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নতুন করে উপজেলার ৩৪টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ১০১ জন ভূমিহীনকে ঘর ও জমি দেয়া হয়েছে। এদিন নতুন করে ঘর পাওয়া ৩৪ জন উপকারভোগী অনুষ্ঠানে তাদের আবেগ অনুভূতি তুলে ধরেন।

রেহেনা খাতুন নামে এক উপকারভোগী বলেন, আমার ঘর ছিল না, ছিল না কোনো জায়গা-জমি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমি পরিবার নিয়ে অসহায় হয়ে যাযাবরের মতো ঘুরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছেন। এই ঘর আমার সুখের নীড়। আমি এখন পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে এই ঘরে বসবাস করছি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন এই উপকারভোগী নারী।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুস্মিতা সাহা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্রনাথ রায়।

এ সময় এসিল্যান্ড তানভীর হোসেন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জাহিদুল ইসলাম, শরাফত দৌলা, নাজমুল হুদা তুষার, বসির উদ্দিন, মঞ্জুর রাসেদ, প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুজ্জামান তাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন