রুই মাছের দোপেঁয়াজো তৈরির রেসিপি
রুই মাছ অনেকেরই পছন্দ। আর সেই মাছ যদি হয় দোপেঁয়াজো স্টাইলে রান্না করা হয়, তবে তো কথাই নেই! নিঃসন্দেহে রসনা মেটাবে। আসুন জেনে নেই রুই মাছের দোপেঁয়াজো তৈরির রেসিপি।
উপকরণ : প্রথমেই মাছ ভাজার জন্য নিয়ে নিন রুই মাছ ৪ টুকরা। হলুদ গুঁড়া আধ চা চামচ। মরিচ গুঁড়া আধ চা চামচ। লবণ আধ চা চামচ। দোপেঁয়াজো রান্নাতে নিন পেঁয়াজ কুচি দেড় কাপ। রসুন কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ ২টা। আদা-রসুন বাটা আধ চা চামচ। হলুদ গুঁড়া আধ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা ও ধনে গুঁড়া আধ চা চামচ। লবণ স্বাদমতো। টমেটো ১টা। ধনে পাতা কুচি আধ কাপ। গরম পানি ও সরিষার তেল আধ কাপ।
প্রণালি : মাছ ভালো করে ধুয়ে তাতে আধ চা চামচ লবণ আধ চা চামচ হলুদ গুঁড়া এবং আধ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মেখে রাখুন। কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিন। তেল গরম হলে মসলা মাখা মাছ দিয়ে দিন। এবার চুলার আঁচ মাঝারি করে দিয়ে মাছের দুই পিঠ লালচে করে ভেজে তুলে নিন।।
মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আলাদা প্লেটে তুলে রেখে দিন। এখন এই তেলে একে একে রসুন কুচি, পেঁয়াজ এবং কাঁচা মরিচের ফালি দিয়ে দিন। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিন। এবার তাতে আদা ও রসুন বাটা দিন। হালকা নেড়ে সামান্য পানি দিন। সব নেড়ে এবার একে একে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিন। এবার এই মসলা ভালো করে কষিয়ে রান্না করুন।
চুলার আঁচ মাঝারি রেখে মসলায় অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। মোট ১ কাপ পানি অল্প অল্প করে দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে মসলার উপর তেল যখন উঠে আসবে, তখন ভাজা মাছগুলো দিয়ে দিন। এক মিনিট পর মাছ উল্টে দিয়ে মাছে বাকি আধ কাপ গরম পানি দিয়ে কড়াই ঢাকনা চাপা দিন। মাঝারি আঁচে মাছ ঢেকে ৫-৭ মিনিট মতো রান্না করুন যাতে মাছের ভেতর ভালোভাবে মসলা ঢুকে যায়।
৫-৭ মিনিট পর কড়াইয়ের ঢাকনা তুলে নিন। মাছের উপর টমেটো এবং ধনেপাতা কুচি দিয়ে দিন। মাছের ঝোলের উপর তেল উঠে এলে চুলা বন্ধ করে দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের দোপেঁয়াজো।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে