নগরকান্দা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা
ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। এ সময় ভূমিহীন-গৃহহীন জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ নির্মাণ করে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০টি জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ ঘরের চাবি হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এবং নগরকান্দা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।
এর আগে প্রথম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১১০টি, ৩য় পর্যায়ে ১০০টি এবং বৃহস্পতিবার জেলে পরিবারের মাঝে ১০টি ঘরের চাবি হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলো।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) হেলাল মাহমুদ শরীফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ প্রমুখ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান