শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর ও জমি। ‘কোন মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষ উপলক্ষে দেয়া এই অঙ্গীকারকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এ বাসগৃহ নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, ওসি শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সুধীজন ও গৃহহীন ২৫টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে অতিথিরা ২৫টি গৃহহীন পরিবারের সদস্যদের হাতে তাদের জন্য নির্ধারিত ঘরের চাবি তুলে দেন।
উল্লেখ্য, এ প্রকল্পে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ২৫টি ঘর নির্মাণ করা হয়। দুটি বেডরুম, একটি বাথরম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেসের প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন