ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ৩য় পর্যায়ের ২য় ধাপে ঘর পেল ৭টি পরিবার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ৩:২০

জয়পুরহাটের আক্কেলপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ সময় উপজলোর ৭টি গৃহহীন পরিবারের কাছে জমির মালিকানার কাগজপত্র হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধন কার্যক্রম শুরু হয়। এ সময় মহিলা শ্রমিক, শ্রমিক, ঠিকা কাম করে এমন ৭টি গৃহহীন পরিবারের মাঝে জমির মালিকানার কাগজপত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।

গৃহহীন বিধবা ছবিলা বিবি বলেন, ‘হামি খুব খুশি হচি বাপ। হামি সব সময় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করমো। তিনি হামাক থাকার ঘরের ব্যবস্থা করে দিছে।’

এমনিভাবে নানান ভাষায় ঘর পাওয়ার খুশির কথা ব্যক্ত করেন এসব গৃহহীন পরিবারের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক দেশে কোনো গৃহহীন পরিবার থাকবে না। সে লক্ষ্যেই সারাদেশের ন্যায় আমাদের আক্কেলপুরেও গৃহহীনদের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম চলছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ