নিয়ামতপুৃরে আরো ৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর
‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২শ ২৯ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১০টায় গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এর অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫টি ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে জমির কাগজপত্র ও গৃহের চাবি হস্তারন্তর করা হয়েছে।
নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সের হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, নিয়ামতপুর উপজেলার গৃহহীনদের হাতে জমির কাগজপত্রসহ গৃহের চাবি তুলে দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম।
মুজিববর্ষ উপলক্ষে 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নিয়ামতপুর উপজেলার ৫ জন উপকারভোগীকে ২ শতাংশ করে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এতে বিদ্যুৎ সংযোগ ও সুপিয় খাবার পানির সুবিধা রয়েছে। তালিকাভুক্তদের মাঝে এখনো যারা ঘর পায়নি তাদের পর্যায়ক্রমে গৃহ ও জমি প্রদান করা হবে। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, মুজিবর্ষ উপলক্ষে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের মাঝে বৃহস্পতিবার ২১ জুলাই নিয়ামতপুর উপজেলার ৫ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। নিয়ামতপুর ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বরসহ স্থানীয় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা খুব দ্রুত করতে সক্ষম হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
Link Copied