মানিকগঞ্জে জমিসহ ঘর পেলেন ৩৭৩টি ভূমিহীন পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব গৃহ হস্তান্তর করেন।
এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৭৩টি ভূমিহীন পরিবার জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন। এসময় জেলার ৭ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঘরের দলিল বুঝিয়ে দেওয়া হয়।
মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার সদর উপজেলায় ৩০টি, সিংগাইর উপজেলায় ১৫০টি, সাটুরিয়া উপজেলায় ৭টি, শিবালয় উপজেলায় ২৮টি, ঘিওর উপজেলায় ৩০টি, হরিরামপুর উপজেলায় ৩টি এবং দৌলতপুর উপজেলায় ১২৫টি ঘর পেয়েছে ভূমিহীন পরিবার। এরই মধ্য দিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলাকে ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন মৃধা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইরফানুল হক, দিঘী ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন আহাম্মেদ রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মানিকগঞ্জে মোট ভূমিহীন ও গৃহহীন (ক-তালিকা) পরিবারের সংখ্যা ছিল ১ হাজার ৪৩৩টি। পরবর্তীতে বাছাই করে হালনাগাদ করে মোট ১ হাজার ৪৪৬টি পরিবারকে সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ২৯৪টি, সিংগাইরে ৪৯৭টি, সাটুরিয়ায় ৫৯টি, শিবালয়ে ১৪৪টি, ঘিওরে ১০৫টি, হরিরামপুরে ১২৪টি এবং দৌলতপুর উপজেলায় ২২৩টি ঘর রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে জেলায় ১৩৫টি ঘর নির্মাণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২৫৫টি ঘর, গুচ্ছগ্রাম প্রকল্প ও ব্যক্তি উদ্যোগে ১৩টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৮৮টি ও দ্বিতীয় পর্যায়ে ৩৭৩টি ঘর নির্মাণ করা হয়। এছাড়া তৃতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত আরও ১৫৭টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে জেলায় মোট বরাদ্দপ্রাপ্ত ঘরের সংখ্যা ১ হাজার ২১টি।
এমএসএম / এমএসএম
চন্দনাইশে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন
বড়লেখায় ৬৮০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
কক্সবাজারে বিজিবি’র অভিযানে ৩১ কোটি টাকার ইয়াবার চালান জব্ধ
ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আদমদীঘির চাঁপাপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার
মোহনগঞ্জে উন্নয়ন ও আইনশৃঙ্খলার নতুন বার্তা দিলেন লুৎফুজ্জামান বাবর
মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২
কাউনিয়ায় হজযাত্রীদের প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত
তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, টাকার বিনিময়ে ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ
ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মাগুরা শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিলেন "এমপি" মনোয়ার হোসেন
বাগেরহাটের মোল্লাহাটে তালগাছ থেকে পড়ে একজন নিহত
Link Copied