ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২২ রাত ১১:৬
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোধলারা গ্রামে সুমি আক্তার (২২) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে  নিহতের স্বামী রূপক পলাতক রয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর শাশুড়ি রওশনারা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
 
নিহত সুমি আক্তার একই উপজেলার কাকজোর এলাকার রহম আলীর ছোট মেয়ে। নিহত সুমির সঙ্গে রূপকের তিন মাস আগে বিয়ে হয়।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী। 
 
ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন বিপ্লব বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে এক ভদ্রলোকের ফোন থেকে থানায় একটি ফোন আসে। তিনি রূপকের নাম ঠিকানা নিশ্চিত করে বলেন, রূপকের স্ত্রী তার মাকে আহত করেছেন, এ ঘটনায় আহত মাকে হাসপাতালে ভর্তি করতে হলে একটি জিডি করতে হবে। জিডি করার বিষয়ে তিনি পরামর্শ চান এবং ঘাতক ওই গৃহবধূকে গ্রেফতার করতে বলেন। 
 
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ খোঁজাখুঁজি করার পর ফাঁকা বাড়ির পরিত্যক্ত একটি রুম থেকে স্ত্রী সুমি আক্তারের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত