ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

হালদা নদীতে ডলফিনের মৃত্যুর মিছিল


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ৩:৪১

উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এক সপ্তাহের মধ্যে মরে ভেসে উঠেছে তিনটি গাঙ্গেয় ডলফিন। রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমেরঘাট এলাকায় এক দিনেরও কম সময়ের ব্যবধানে আরো একটি মৃত ডলফিন ভেসে ওঠে। ডলফিনটি প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের এবং এর ওজন ৬০ কেজি।

গত বৃহস্পতি ও বুধবার বিকেলে আজিমের ঘাট এলাকায় একটি, এর আগে ১৪ জুলাই রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরায় হালদা সংযুক্ত খালে একটি মৃত ডলফিন ভেসে ওঠে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৩৮টি ডলফিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এক সপ্তাহে তিনটি ডলফিনের মৃত্যু কখনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মৃত ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। গত বুধবার উদ্ধার করা ডলফিনটি মৎস্য শিকারিদের জালে আটকা পড়ায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ২০১৭ সালের আগে হালদায় ডলফিনের মৃত্যু ঘটেনি। গত ৫ বছরে এ পর্যন্ত ৩৮টি অতিবিপন্ন প্রজাতির মিঠাপানির ডলফিন মরা গেছে হালদায়।

জামান / জামান

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী