ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে আনারস চাষে যোগ হলো আরো একটি নতুন নাম ফিলিপাইন 'এমডি টু'


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৫:৩৮

আনারসের রাজধানী বলা হয় টাঙ্গাইলের মধুপুরকে। আনারস চাষে বিখ্যাত এই পাহাড়ি অঞ্চল। টাঙ্গাইলের মধুপুরে দেশীয় জাতের জলডুগি, হানি কুইন (ক্যালেন্ডার), আঠারো মাসি জাতের আনারস চাষ হলেও এবার চাষিদের মাঝে যোগ হয়েছে ফিলিপাইনের ‘এমডি টু’ জাতের আনারস। এ আনারস চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে।

কৃষি বিভাগের মাধ্যমে জানা যায় মধুপুর উপজেলার প্রায় দেড়শতাধিক কৃষকের মাছে এ চারা বিতরণ করা হয়। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র বিশেষ আগ্রহে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে ফিলিপাইন থেকে এক লাখ এমডি টু জাতের আনারসের চারা আমদানি করা হয়। এসব চারা কৃষকদের মধ্যে বিতরণ করে উপজেলার মহিষমারা ও জয়নাতলী এলাকার ১০৭ চাষি তাদের জমিতে এ চারা রোপণ করেছেন। সাধারণ আনারসের চেয়ে এ আনারস অনেক বেশী সুমিষ্ট। এ ছাড়া বাগান থেকে কাটার পর সহজে পচন ধরে না। তাই পচন
রোধে কোনো প্রকার রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না। এটি জনস্বাস্থ্যের জন্য অনেক ইতিবাচক হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

অরণখোলা ইউপি সদস্য গাছাবাড়ী গ্রামের আনারস চাষি মজিবর রহমান মজি জানান, প্রাথমিক ভাবে আমি দেড় বিঘা জমিতে এমডি টু জাতের আনারসের চারা লাগিয়েছি। গাছের যে ভালো অবস্থা দেখা যাচ্ছে মনে হচ্ছে ফলন অনেক ভালো হবে। এখন আগাছা পরিষ্কারের জন্য বাগানে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছি। দেশীয় আনারসের চাইতে ফলন বেশী ও খুবই মিষ্ট হয়। বাগান থেকে কাটার পর দীর্ঘদিন রাখা যায়। সকল দিকেই সুবিধা দেখে আবাদ করেছি। যদি বাজারে দাম ভালো থাকে তাহলে আমরা কৃষকরা লাভবান হতে পারব।

উপজেলার মহিষমারা গ্রামের আধুনিক কৃষক ছানোয়ার হোসেন জানান,আমার প্রায় দুই বিঘা জমিতে এই ফিলিপাইন(এমডি-২) জাতের চারা লাগিয়েছি। আমাদের দেশিয় জাতের মতই পরিচর্যা করছি, ১৮ মাস চারার বয়স হলে দেশিয় জাতের গাছ গুলোতে আনারস ধরে এমডি-২ জাতেও তেমনি ১৮ মাসেই ফল আসবে বলে আমার আশা। যদি এর আগে বা পরে আসে তাহলে আবহাওয়ার কারনে এমনটা হতে পারে বলে আমার ধারনা।

সংশ্লিষ্টরা বলছেন, এই চারা মূলত পরীক্ষামূলক ভাবেই লাগানো হয়েছে। এটি ফিলিপাইনে ভালো হলেও বাংলাদেশে কেমন হবে, তা এখনো বলা যাচ্ছে না। বাংলাদেশের মাটি এবং পরিবেশের সাথে কতটুকু খাপ খাবে তা-ও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। এক বা একাধিক কর্মকর্তার মুখে ‘এমডি-২ জাত খুবই ভালো’ তাতে বিশ্বাস রেখেই সাত লাখ চারা দেশে আনার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, মধুপুরে ১০৭ জন কৃষকের মধ্যে পাঁচ লাখ ৮৯ হাজার ৫০০ চারা বিনামূল্যে বিতরণ করেছি। বাকি চারা রাঙামাটিসহ পাহাড়ি অঞ্চলে দেয়া হচ্ছে। তিনি বলেন, এ বছর মধুপুরে ছয় হাজার ৫৪২ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। গত বছর আবাদ কম ছিল। প্রতি হেক্টরে গড়ে ৪০ টনের মতো ফলন হয়।

এই কৃষি কর্মকর্তা বলেন, মধুপুরের জাতগুলো ভালো। কিন্তু সংরক্ষণে সমস্যা। বিদেশে রপ্তানি বাধা হলো- এখান থেকে কন্টেইনারে ভরে দিলে যাওয়ার পথেই তা পচে যায়। এ জন্যই বিদেশে রপ্তানিযোগ্য ফিলিপাইনি জাত এমডি-২ আনা হয়েছে। চারা ইতোমধ্যে বড় হচ্ছে। এখন যে গ্রোথ মোটামুটি দেশীয় আনারসের মতোই। আগামী জুলাইতে হয়তো ফল আসবে। তখন দেখা যাবে স্বাদ গন্ধ কেমন।

মধুপুর উপজেলার পুরো পাহাড়ি অঞ্চলের পাশাপাশি দেশের বিভিন্ন পাহাড়ী অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন হয়ে থাকে। প্রতি বছরই শুধু মধুপুর উপজেলাতেই আনারস উৎপাদন হয় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে।

বিপুল পরিমাণের এই আনারস প্রক্রিয়াজাতকরণ করে রপ্তানির মাধ্যমে মধুপুরকে প্রকৃতই ‘ক্যাপিট্যাল অব পাইনাপেল’ এ পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ জন্যই রপ্তানিযোগ্য উন্নত জাতের আনারস আমদানি ও চাষিদের মাধ্যমে বিতরণের কাজ হাতে নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জামান / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি