মানিকগঞ্জে ১৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
মানিকগঞ্জে পুলিশের অভিযানে ছদ্মবেশে পালিয়ে থাকা ১৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে (৪০) ঢাকার সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে সাভার এলাকার প্রাইম হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল রানা মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মোহাম্মদ কোমেদ আলীর ছেলে। তিনি বরুন্ডি এলাকার দুটি ইটভাটা এমএসবি-১ এবং এমএসবি-২-এর মালিক।
পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ব্যবসা পরিচালনার জন্য চেক প্রদানের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা গ্রহণ করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী পাওনাদাররা আদালতে মামলা দায়ের করেন। মামলার পরপরই সোহেল রানা আত্মগোপন করে সাভারের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। আদালত ১৪টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিশেষ নজরদারি, গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলকে গ্রেফতার করে মানিকগঞ্জ থানা পুলিশ। ৯ মাস আগেও তাকে ১২টি মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে বের হয়ে গা-ঢাকা দেন সোহেল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার দিক নির্দেশনায় থানার এসআই টুটুল উদ্দিনের নেতৃত্বে এসআই সোহেল রানা,এএসআই ইমরান হাসানের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
জামান / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন