ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে মাটিবোঝাই ট্রাক্টরের ইঞ্জিন উল্টে চালকের মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:২৫

জয়পুরহাটের আক্কেলপুরে মাটি বোঝাই করে রওনা দেয়ার সময় ট্রাক্টরের (মেসি) ইঞ্জিন উল্টে ঘটনাস্থলেই রায়হান হোসেন (২২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে ঘটেছে। চালক রায়হান হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভেরেন্ডী গ্রামের আমিন হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে তুলসীগঙ্গা নদী সংস্কারের মাটি বহনের উদ্দেশ্যে মাটি শ্রমিকরা ট্রাক্টরে (মেসি) তোলেন। ট্রাক্টরের ইঞ্জিন চালু করে রওনা দেয়ার সময় অতিরিক্ত ভারের ফলে সামনের ইঞ্জিন উপরের দিকে উঠে উল্টে যায়। এতে চালকের আসনে থাকা রায়হান ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয় বাসিন্দা পিন্টু হোসেন বলেন, তুলসী গঙ্গা নদী সংস্কারের মাটি আমার ভাইয়ের জমিতে পড়ে। এতে জমিতে মাটির স্তূপ হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। ওই জমির মাটি বহনের সময় দুর্ঘটনাটি ঘটে। 

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ