ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের জেদ্দায় ২৫০ বাংলাদেশির মানবেতরর জীবনযাপন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:৩৩
সৌদিআরব এর জেদ্দা আজিজিয়া নামক এলাকায় একটি সাপ্লাই কোম্পানিতে ২৫০ বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছে। জানা গেছে,  দালালের পাল্লায় পড়ে ভালো কাজের আশায় কেউ দুই মাস আবার কেউ তিন মাস কেউ বা ছয় মাস ধরে অনাহারে শুকনা রুটি খেয়ে দিন পার করছেন। 
 
সাপ্লাই কোম্পানি এইসব বাংলাদেশী শ্রমিকদের কাজ না দিয়ে দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছেন। কোম্পানির বাহিরে কাউকেই যেথে দিচ্ছে না,  কিছু প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের মারধরের পাশাপাশি মানসিক নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ করেন ঐ কোম্পানিতে বন্দি থাকা শ্রমিকরা।
 
খবর পেয়ে সাংবাদিকরা ঐ কোম্পানির কর্মকর্তাদের কাছে জানতে চাইলে, তারা কোন উত্তর না দিয়ে অফিসে তালা দিয়ে পালিয়ে যায়।
 
এদিকে কোম্পানির ভিতরে থাকা শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে , শ্রমিকরা সাংবাদিকদের সাথে কথা বলায় তাদের আরও বেশি নির্যাতন করছে বলেও জানান কিছু শ্রমিক। 
 
শ্রমিকদের একজন জসিম জানান, দালালের মাধ্যমে প্রত্যেকেই ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশি এজেন্সীর মাধ্যমে সৌদি আরবে আগমন করেন। সৌদিআরব নিয়ে এসে একটি বন্ধ বাড়িতে রেখেছেন তাদের। শুধু তাই নয় তারা কাজ চাইলে মিশরীয় নাগরিক  তাদেরকে বেদম প্রহার করছে এবং খাবার পানি না দিয়ে নির্যাতন চালাচ্ছেন। 
 
ভুক্তভোগী বাংলাদেশিরা এ বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশ দুতাবাসের সহায়তা কামনা করছে। জেদ্দা কনস্যুলেটের কনাসল জেনারেল এবং শ্রম কাউন্সেলর এম কাজী এমদাদুল ইসলামকে ঘটনাটি অবহিত করা হলে তারা তৎক্ষণিক ঘটনাস্থলে একজন আইন সহকারীকে পাঠানোর কথা জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করছেন বলেও জানান। 
 
কুষ্টিয়ার মো. আশরাফুল রাজমিস্ত্রির কাজ করতেন দেশে। সৌদি আরবে ভিসা আসেন গত মার্চ মাসে। সুদের ওপর টাকা চার লক্ষ টাকা ধার নিয়ে সৌদিআরব এসেছেন। চার মাস চাকরির না পেয়ে সুদের টাকা পরিশোধের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন।  এই দিকে সুদের টাকার জন্য তার বাড়ীতে নির্যাতন চালাচ্ছেন বলে জানান আশরাফুল। 
 
শুধুমাত্র আশরাফুল বা জসিম নয় আরও অসংখ্য বাংলাদেশী শ্রমিক সুদে, ঘরের জমি বা ফসলি জমি বিক্রি করে ভাগ্যের চাকা পরিবর্তন করতে এইভাবেই দালালের মাধ্যমের সৌদিআরব আসেন,  এসে কোন কাজ পান না,  পাচ্ছেনা ঠিকমত খাবার, অনেকেই জানেন না তাদের নিয়োগকর্তা কে বা কারা? তাদের একামা বা কাজের অনুমতি পত্র না থাকায় কোথাও কাজের সুযোগ নেই।

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা