ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নগরকান্দায় বাজারের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:৩৪

ফরিদপুরের নগরকান্দা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরকান্দা সদর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু। 

এ সময় তিনি নগরকান্দা সদর বাজারের পৌর ভবনের সামনে পেট্রোল পাম্পসংলগ্ন নির্মাণাধীন দুটি পাকা স্থাপনা গুঁড়িয়ে দেন।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী  টুলু বলেন, সম্প্রতি নগরকান্দা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দুজন কর্মকর্তা বদলি হয়েছেন। আর এই সুযোগে একটি মহল এই জায়গায় পাকা স্থাপনা নির্মাণকাজ শুরু করছিলেন, যেটি সম্পূর্ণ অবৈধ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন