মানিকগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা
মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শুক্রবার (২২ জুলাই) সকালে ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, সিয়াম হোসেন, আকাশ হোসেন, মোঃ রাজু, রিয়াদ ও ইয়াসিন হোসেন। সকল আসামীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
মামলার এজাহারসুত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিয়াম হোসেন ওই স্কুলছাত্রীর পথরোধ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে সেখানে সিয়ামের বন্ধু আকাশ এসে সিয়ামকে গালাগালি করে এবং কৌশলে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে সিয়াম তার তিন বন্ধু রিয়াদ, রাজু ও ইয়াসিনকে নিয়ে আকাশের বাড়িতে যায়। সেখানে সিয়াম মেয়েটিকে জোড়পূর্বা ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় সিয়াম ও তার বন্ধুরা। পরে বাড়িতে ফিরে মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়।
ভুক্তভোগীর মা বলেন, সিয়াম আগে থেকেই আমার মেয়েকে উত্ত্যক্ত করত। স্কুলে যাওয়া আসার পথে নিয়মিত আমার মেয়ে বিরক্ত করতো। সেদিন সিয়ামের বন্ধুদের সহযোগীতায় আমার মেয়েকে ধর্ষন করেছে। ভয়ে আমরা কিছু করার সাহস পায়নি। তবে সকলের সাথে আলোচনা করে সুষ্টু বিচারের আশায় থানায় মামলা করেছি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
Link Copied