ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ চাঁদাবাজ "রাশেদ" গ্রেফতার


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২২ রাত ৯:১১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদকে (৩৫) গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। তাকে ধরার সময় মো. মুস্তফা নামের এক পুলিশ কনস্টেবলের  উপরও হামলা চালানোর চেষ্টা করে রাশেদ ও তার সহযোগীরা।
 
শুক্রবার (২২ জুলাই) বিকাল ৪ টার সময় উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে ১০৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী। 
 
গ্রেফতারকৃত আসামী উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রোশাইপাড়া এলাকার মো.হাফিজুর রহমানের সন্তান।
 
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, রাশেদ ও তার সহযোগীরা এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে কিশোর অপরাধ সংঘটিত ও চাঁদাবাজি করে আসছে বহুদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাশেদ ইয়াবা নিয়ে শান্তিরহাট অবস্থান করছে। এরই প্রেক্ষিতে পুলিশ গিয়ে ১০৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত